বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিপ টিউবওয়েল শ্রমিকের মৃত্যু

হোম » পিরোজপুর » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিপ টিউবওয়েল শ্রমিকের মৃত্যু
রবিবার ● ১৭ মে ২০২৬


এটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার পাশ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার সেওতা গ্রামে গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) বসানোর কাজ শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নিজাম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি পেশায় গভীর নলকূপ বসানোর শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বৈদ্যুতিক মোটর চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুছান্না বিনতে হাবিব তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৬ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ