শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

হোম » খুলনা » শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
সোমবার ● ১১ মে ২০২৬


 

এটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।

 

পুলিশ জানায়, সকালে মহাসড়কের খাজুরা এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহীনুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত তোজাম্মেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ