কলাপাড়ায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনকে জনসম্পৃক্ত করার আহ্বান

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনকে জনসম্পৃক্ত করার আহ্বান
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনকে জনসম্পৃক্ত করার আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, লেখালেখি ও মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের প্রশ্ন করতে পারে এবং কোনো ধরনের ছত্রছায়ায় অবৈধ জাল ফেলা বা জলজ সম্পদ ধ্বংসের সুযোগ না থাকে।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

 

সভায় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান মোঃ রফিকুল ইসলাম, বাংলাভিশনের বিজনেস এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম এবং এখন টেলিভিশনের জসীম পারভেজ বক্তব্য দেন।

এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক শাকিলা পারভিন এবং প্রশ্নোত্তর পর্বে মীর মোহাম্মদ আলী উপকূলজুড়ে অবৈধ জাল ব্যবহারের কারণে পরিবেশ ও মৎস্যসম্পদের ক্ষতির বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় জলজ সম্পদ ধ্বংসের প্রবণতা বন্ধে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক আন্দোলনের শক্তিতে ইতোমধ্যে অনেক অন্যায় কাজ নিয়ন্ত্রণে এসেছে বলেও তারা মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৩২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ