
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে সভাপতি এবং ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এ আর সোহেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার ভোলা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট খলিল উদ্দিন ফরিদ এবং সাধারণ সম্পাদক ছোটন সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন-
সহ-সভাপতি শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন), মো. খুরশিদ আলম (বাংলাবাজার পত্রিকা) ও কামরুল সিকদার (কালের কণ্ঠ)। সহ-সাধারণ সম্পাদক নুরুল্লা আরিফ (আলোকিত বাংলাদেশ)।
সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রাছেল (সংবাদ সারাবেলা), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ) ও শফি উল্যাহ শফি (বরিশাল বার্তা)।
বার্তা সম্পাদক মেহেদী হান্নান (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন), কোষাধ্যক্ষ জসিম পাটোয়ারী (অপরাধ বিচিত্রা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হোসাইন (ভোরের আকাশ)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাহ কামাল (মানবতার কণ্ঠ) ও আওলাদ হোসেন শামীম (সময়ের খবর)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।