বুধবার ● ১১ মার্চ ২০২৬

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।

 

বুধবার (১১ মার্চ) দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কিসমত এলাকায় ‘মা ইটভাটা’-য় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

 

অভিযানের সময় লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইটভাটার কাজে ব্যবহারের জন্য মাটি কাটার অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মা ইটভাটা’-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৬ ● ২৪ বার পঠিত