মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

 

এসময় বক্তব্য দেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ দাস, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়াসহ অন্যান্যরা।

 

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৪ ● ৪৬ বার পঠিত