বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধের দাবি
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধের দাবি![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে কলাপাড়া উপজেলা মুসলেহীন শাখার উদ্যোগে সর্বদলীয় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসর নামাজের পর কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা মুসলেহীন শাখার সদস্য মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুবাল্লিগ নেছারাবাদ-ঝালকাঠি সদস্য এবং যুব মুসলেহীন চাকামইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান মল্লিক প্রমুখ। এ সময় উপজেলা মুসলেহীন, যুব মুসলেহীন, ছাত্র মুসলেহীন ও তোলাবায়ে মুসলেহীন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:০৫:১৪ ● ২৯ বার পঠিত
