বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি পালনে বাবুগঞ্জে প্রস্তুতিমূলক সভা

হোম পেজ » বরিশাল » যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি পালনে বাবুগঞ্জে প্রস্তুতিমূলক সভা
বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬


যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি পালনে বাবুগঞ্জে প্রস্তুতিমূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন, উপজেলা প্রকৌশলী এনামুল হক আলীম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ যোহর মসজিদে মিলাদ ও দোয়া-মোনাজাত এবং মন্দিরে প্রার্থনা।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৬ ● ১৯ বার পঠিত