সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের স-মিল

হোম পেজ » বরগুনা » আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের স-মিল
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের স-মিল

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক আকনের স-মিল। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ডালাচারা স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ২০০৫ সালে ডালাচারা গ্রামের স্লুইজগেট এলাকায় তিনি স-মিলটি নির্মাণ করেন। দীর্ঘ ২০ বছর ধরে মিলটি সচল ছিল। রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মিলটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মেশিনসহ সমুদয় মালামাল পুড়ে যায়। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিলের মালিক ফারুক আকন।

 

মোঃ ফারুক আকন বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে স-মিলে আগুন দিয়েছে। আমি জড়িতদের শাস্তি দাবি করছি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৯ ● ৪১ বার পঠিত