রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬

গোপালগঞ্জ-২ আসন গুলির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী শিপন ভুইয়া

হোম » ঢাকা » গোপালগঞ্জ-২ আসন গুলির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী শিপন ভুইয়া
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

গুলির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলেন স্বতন্ত্র প্রার্থী শিপন ভুইয়া

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপন ভুইয়া নিজের ওপর গুলির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিপন ভুইয়া বলেন, গত শুক্রবার রাতে বাড়িতে ঢোকার সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। তবে সৌভাগ্যক্রমে গুলি তার গায়ে লাগেনি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতেই এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলেও তিনি বলেন।

এসময় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি এস এম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ ও চ্যানেল এসের কাজী মাহমুদ, চ্যানেল টোয়েন্টিফোরের বাদল সাহা, প্রথম আলোর নূতন শেখ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, এসএ টিভির আজিজুল ইসলাম টিপুসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১৫ ● ৯৭ বার পঠিত