শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬

উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পরিবার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে ব্র্যাক কলাপাড়া এরিয়া অফিস কার্যালয় চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্র্যাকের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন।

 

দিনভর সহমর্মিতা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। এ সময় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছুটির দিনে এমন আয়োজনে ব্র্যাকের কর্মরতদের পরিবার-পরিজনেরা আনন্দ প্রকাশ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, উপজেলা হিসাব ব্যবস্থাপক (অর্থ হিসাব বিভাগ) সুশিল চন্দ্র সমদ্দার, শাখা ব্যবস্থাপক (দাবি) এম এ হান্নান, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শিব শংকর বিশ্বাসসহ অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৬ ● ৪৪ বার পঠিত