শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান
হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান আগৈলঝাড়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সকালে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম খান বলেন, আপনারা জাতির বিবেক। আপনাদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতি প্রত্যাশা করে। সকল ভয়-ভীতি উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরবেন- এটাই জাতির প্রত্যাশা।
তিনি বলেন, আগৈলঝাড়া ও গৌরনদীতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
তিনি আরও বলেন, ৫ আগস্ট আমাদের যে ভাইয়েরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন, সেই পরিবর্তন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী করে দেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনা হবে।
নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে যে ভয়-ভীতির সংস্কৃতি কায়েম ছিল, ৫ আগস্ট স্বৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করার মধ্য দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না।
আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলী আহম্মেদ, নজরুল ইসলাম ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:২২:২২ ● ৬২ বার পঠিত
