সর্বশেষ
রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান সাগরকন্যায় খবর প্রকাশের পর তালতলীর সেই সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি হিরন গ্রেপ্তার উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

গৌরনদী সাংবাদিক ফোরামের সাথে বরিশাল-১ আসনের জামায়াত প্রার্থী

হোম পেজ » বরিশাল » গৌরনদী সাংবাদিক ফোরামের সাথে বরিশাল-১ আসনের জামায়াত প্রার্থী
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

গৌরনদী সাংবাদিক ফোরামের সাথে বরিশাল-১ আসনের জামায়াত প্রার্থী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি দেশ ও জাতির কল্যাণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সদস্য, জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মো. সাইফুল ইসলাম; গৌরনদী উপজেলা আমির মাওলানা মো. আল আমিন; পৌর আমির ও উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান; উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমীন সবুজ; জেলা ব্যবসায়ী বিভাগের অর্থ সম্পাদক হাফেজ মুফতি মো. সাইফুল ইসলাম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের সদস্য সাংবাদিক আবু হানিফ, সাংবাদিক বি এম বেলাল হোসেন; উপজেলা যুব বিভাগের সভাপতি জামান হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মো. ফয়সাল ইসলামসহ জামায়াতে ইসলামী এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহসভাপতি মো. লোকমান হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক কাজী বাইজিদ রনি, দপ্তর সম্পাদক এসএম নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন খানসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, নির্বাচন-সংক্রান্ত বিষয় ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১২:০৫:৫৭ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ