সর্বশেষ
নির্বাচিত হলে বরগুনা জেলা থাকবে চাঁদামুক্ত: নজরুল ইসলাম মোল্লা পটুয়াখালী-৩ আসনে শান্তিশৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখবার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ প্রচারণার ফাঁকেও রোগী দেখছেন বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী আগৈলঝাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা মঠবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলালের উঠান বৈঠক নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন বরগুনায় নৌবাহিনী প্রধান বরিশাল-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

পটুয়াখালী-৩ আসনে শান্তিশৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখবার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে শান্তিশৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখবার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬



পটুয়াখালী-৩ আসনে শান্তিশৃঙ্খলা ও সম্প্রতি বজায় রাখবার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের

 

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের চিকনিকান্দি হাই স্কুল মাঠে আজ বৃহস্পতিবার রাত ৮টায় এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রার্থী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ অসংখ্য সমর্থক ও ভোটার সেখানে সমবেত হন।

জনসভায় বিএনপির সাবেক এই নেতা হাসান মামুন সম্প্রতি নির্বাচন কমিশনের দেওয়া শোকজ নোটিশ প্রসঙ্গে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, একটি দলের লোকজন আমাদের অফিস ভাঙচুর করলেও সে বিষয়ে কোনো কথা বলা হয়নি। তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীকে ভোট দিতে ব্যর্থ হলে পরে পস্তাতে হবে।

এ সময় কারও নাম উল্লেখ না করে প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নুরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যে প্রার্থী সকালে এক কথা আর বিকেলে আরেক কথা বলেন, তার ওপর জনগণ ভরসা করতে পারেন না।

হাসান মামুন বলেন, গলাচিপা-দশমিনা উপজেলার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই আসনে শান্তিশৃঙ্খলা ও সম্প্রতির বন্ধনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:২৪ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ