সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় নতুন ধানের আনন্দে নবান্ন উৎসব

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নতুন ধানের আনন্দে নবান্ন উৎসব
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় নতুন ধানের আনন্দে নবান্ন উৎসব

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে নিশানবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। বুধবার বেলা ১১টায় শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। র‌্যালি চলাকালীন ঢঙ্কার বাদ্য আর উলুধনিতে মুখরিত হয় পুরো গ্রাম।

র‌্যালির পর আশ্রম প্রাঙ্গণে খাওয়ানো হয় নতুন ধানের চালের মলিদা, মুড়ি এবং খৈ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবর ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুন শিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজ তালুকদার, শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রম কমিটির উপদেষ্টা করুন সরকারসহ আরও অনেকে।

অতিথিরা বলেন, ঋতুর পালাবদলের সঙ্গে অগ্রহায়ণ মাস এসেছে। এ মাসের প্রথম তারিখেই গ্রাম বাংলার মাঠে নতুন ফসল দেখা দেয়। নতুন ধান কাটা এবং প্রথম ধানের খাবারের আনন্দকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। এ দিনে কৃষকদের ঘরে ঘরে আনন্দ দেখা যায়।

আয়োজকরা জানান, কৃষি প্রধান দেশে শস্যভিত্তিক উৎসবের সংস্কৃতি হিসেবে নবান্ন পালন হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম নয়। অগ্রহায়ন মাসে আমন ধান পাকতে শুরু করে, তাই নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপনের মাধ্যমে বাড়িয়ে তোলা হয়। তাদের ধারণা, কৃষিকাজ শুরুর সঙ্গে সঙ্গে শস্যভিত্তিক নবান্ন উৎসব শুরু হয়।

শ্রী শ্রী হরি গুরুচাঁদ সেবাশ্রমের সভাপতি রনজিৎ শিকদার বলেন, তারা প্রতি বছরই নবান্ন উৎসব পালন করেন। দিনভর চলে নানা অনুষ্ঠান।

উল্লেখ্য, অগ্রহায়ন মাস জুড়ে কৃষকরা মাঠে ধান কাটায় নিয়োজিত থাকেন। কৃষাণিরা থাকেন ঢেঁকিতে ধান ভানায় ব্যস্ত।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩০ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ