সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় আইনজীবীকে হত্যাচেষ্টার ২৩ দিনেও গ্রেফতার নেই

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় আইনজীবীকে হত্যাচেষ্টার ২৩ দিনেও গ্রেফতার নেই
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় আইনজীবীকে হত্যা চেষ্টায় ২৩ দিনেও গ্রেফতার নেই

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবী আনোয়ারকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার ২৩ দিন পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় আইনজীবীরা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।

চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, একজন আইনজীবীর ওপর এমন নৃশংস হামলার পরও অভিযুক্তদের গ্রেফতার না করা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা না নিলে কর্মসূচি দেয়া হবে।

পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, আসামিরা পলাতক থাকায় সময় লাগছে, তবে অভিযান চলছে।

গত ১৮ সেপ্টেম্বর কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় জমি ও মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী আনোয়ারকে ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


জিপি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫৯:১০ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ