সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হোম » বরিশাল » গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে মসজিদ পরিস্কারের সময় বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের ফরহাদ প্যাদার একমাত্র ছেলে ও কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, মসজিদ পরিষ্কারের পর ওযুখানা ধোয়ার সময় বৈদ্যুতিক পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল শেষে দাফনের অনুমতি দিয়েছে। এক বছর আগে মাহিমের ছোট বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মারা গিয়েছিল। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৬:০০ ● ৩২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ