সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম » খুলনা » বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


 ---

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

“বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে উদ্‌যাপিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন এডিডি ইন্টারন্যাশনালের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণেই আলোচনা সভায় মিলিত হয়।

সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও জেলা প্রতিবন্ধিতা বিষয়ক কর্মকর্তা মো. শামীম আহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হক।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে দ্রুত পরিবর্তনশীল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে মানসিক সুস্থতা রক্ষা অত্যন্ত জরুরি। বিপর্যয়, দুর্ঘটনা বা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৩:১৯ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ