সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

হোম » খুলনা » বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় স্কুল শিক্ষক নিহত
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


কচুয়ায় বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় পরিবহন বাসের চাপায় আসাদুর রহমান (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সাইনবোর্ড–শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরণখোলা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সাইনবোর্ডগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা জেলার আসাদুর রহমান নিহত হন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিএম মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আসাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এদিকে, বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক দোলা পরিবহনটি জব্দের চেষ্টা চলছে।

 


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৩ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ