সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জহির

হোম » পটুয়াখালী » পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জহির
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। রবিবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভা শেষে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে মো. জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে মনোনীত করা হয়।

কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, থানায় যোগদানের পর থেকেই তিনি সাজার আসামি, জিআর ও সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধারসহ শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

এ বিষয়ে এসআই মো. জহির বলেন, আমি সবসময় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে আছি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে সত্যিই তৃপ্তি পেয়েছি, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে। এছাড়া তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২২:২২:৩৮ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ