সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

আমতলীতে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারী আটক

হোম » বরগুনা » আমতলীতে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারী আটক
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫


আমতলীতে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, মহিলা কলেজের দক্ষিণ পাশে আছিয়া বেগমের মালিকানাধীন বাড়িতে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে পতিতাবৃত্তির ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় বাড়ির মালিক আছিয়া বেগম ও মোসা. লাকি নামের দুই নারীকে আটক করা হয়।

 

আমতলী থানার থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৫২ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ