সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পটুয়াখালীতে অর্ধনমিত পতাকায় রাষ্ট্রীয় শোক পালন

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে অর্ধনমিত পতাকায় রাষ্ট্রীয় শোক পালন
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক।

 

মঙ্গলবার ভোর থেকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শ্রদ্ধা জানিয়েছে নিহতদের প্রতি।

 

নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৮:৩৩ ● ২৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ