সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

এসএসসি পরীক্ষা-২০২৫ পিরোজপুরে দুই স্কুলের সব শিক্ষার্থী ফেল

হোম » বরিশাল » এসএসসি পরীক্ষা-২০২৫ পিরোজপুরে দুই স্কুলের সব শিক্ষার্থী ফেল
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


যে বিদ্যালয়ের সবাই ফেল করেছে এবারের এসএসসি পরীক্ষায়

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ের সব এসএসসি পরীক্ষার্থী ফেল করেছে। বরিশাল বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ দুই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

 

বিদ্যালয় দুটি হলো- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।

 

জানা গেছে, জুজখোলা স্কুল থেকে ১২ জন এবং মধ্য চড়াইল থেকে ৭ জন শিক্ষার্থী এসএসসির জন্য রেজিস্ট্রেশন করে। তবে পরীক্ষায় অংশ নেয় ৫ জন করে মোট ১০ জন এবং সবাই ফেল করে। ফলে উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।

 

স্থানীয়রা বলছেন, এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষা কর্মকর্তাদের নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

 

জুজখোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার বলেন, আমাদের রেজিস্ট্রেশন করা সব ছাত্রী বিবাহিত ছিল। তারা নিয়মিত ক্লাসে আসেনি, লেখাপড়াও করেনি। তাই সবাই ফেল করেছে।

 

অন্যদিকে, মধ্য চড়াইল স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এটা গ্রামীণ এলাকা। অনেকেই নিয়মিত ক্লাস করে না। বাসায়ও লেখাপড়ার অভ্যাস নেই।

 

পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, আমরা এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাইনি। এসব তথ্য বোর্ডের কাছে থাকে। বোর্ড নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নেব। বিদ্যালয়গুলোর প্রশাসনিক বিষয়, পাঠদানের মান ও শিক্ষকদের দায়িত্ববোধ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ৭:৩৪:০৯ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ