সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

হোম » বরিশাল » এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫


মীম ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে মীম ইসলাম (১৬) নামের এক শিক্ষার্থী। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত মীম ইসলাম কে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হুমায়ুন কবির।

 

বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম জানান, বুধবার দুপুরে এসএসসি-২০২৫ পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফল জানার পর নিজেকে অকৃতকার্য দেখে মানসিকভাবে ভেঙে পড়ে মীম। পরে সে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন প্রথমে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র সরকার সাগরকন্যাকে বলেন, কীটনাশক পানে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। যেহেতু মীম হাসপাতালেই মারা গেছে, তাই থানায় অপমৃত্যুর মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৯ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ