বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬

কাউখালীতে নারী নির্যাতনবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা

হোম » পিরোজপুর » কাউখালীতে নারী নির্যাতনবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


কাউখালীতে নারী নির্যাতনবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনাসাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পিরোজপুরের কাউখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে কাউখালী বাসস্ট্যান্ড সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মহসিন মিয়া, শামীমা আক্তার, শহীদুল আলম বাদল, সাংবাদিক নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন, লাইজু হালিম, তানিয়া আক্তার, কাজী রুমি ও শাহীনা আক্তার প্রমুখ।

 

বক্তারা বলেন, নারীর নিরাপদ জীবন নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীলদের যথাযথ দায়িত্ব পালনের ওপরও তাঁরা গুরুত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৩