মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কলাপাড়া উপজেলা বাউল সংঘের সভাপতি শহিদুল, সম্পাদক শামীম
হোম » সর্বশেষ » কলাপাড়া উপজেলা বাউল সংঘের সভাপতি শহিদুল, সম্পাদক শামীম
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বাউল সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুল ফকিরকে সভাপতি এবং মো. শামীম ব্যাপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাউল সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।
সভায় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন মানিক, কাজী নজরুল ইসলাম, হোসনে আরা বেগম ও মো. নুর হোসেন চিশতীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. খায়রুল আমিন তালুকদার, মো. শামীম আল মামুন ও বাউল জয়নাল। সহসভাপতি মো. খলিলুর রহমান বয়াতী, আজিজ ভান্ডারী ও প্রিন্স চিশতী। যুগ্ম সাধারণ সম্পাদক হারুন দেওয়ান।
সাংগঠনিক সম্পাদক মো. জনি জামাল, সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মজুমদার, অর্থ সম্পাদক মো. সাগর ফকির, সাংস্কৃতিক সম্পাদক দলিল উদ্দিন বয়াতী, সহসাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আবু সাইদ, সহপ্রচার সম্পাদক মো. উজ্জ্বল এবং নাট্য সম্পাদক সজল কর্মকার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মো. ইয়াদ আলী ও মো. ফারুক খান, ধর্মবিষয়ক সম্পাদক মো. নজরুল খলিফা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোনালিসা তানিয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক সাগর দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল বয়াতী এবং ত্রাণবিষয়ক সম্পাদক মো. ওয়াজেদ সন্যামত নির্বাচিত হয়েছেন।
মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিনুর সরকার, লাকী দেওয়ান, সাবিনা ইয়াসমিন, ইসমত আরা বেগম, জুলিয়া নাসরিন, খাদিজা ভান্ডারী, সাজেদা বেগম ও ফিরোজা বয়াতী। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. বাবুল গাজী।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বাউল সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের চর্চা এবং বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:২৩:৫২ ● ২৫ বার পঠিত
