মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬

কয়রায় মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামসের অ্যাডভোকেসি সভা

হোম » খুলনা » কয়রায় মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামসের অ্যাডভোকেসি সভা
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


কয়রায় মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামসের অ্যাডভোকেসি সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) সিড প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমদাদুল হক। মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।

 

সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য অশোক কুমার শীল, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, উত্তরণের মো. আলতাফ হোসেন, এমএমএসের নির্বাহী পরিচালক মুর্শিদা আক্তার, আদিবাসী রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডা, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডা, এনজিও প্রতিনিধি আশিকুজ্জামান এবং আদিবাসী সদস্য স্বপ্না মুন্ডা, অসিত মুন্ডা ও বাবুরাম মুন্ডা। এ ছাড়া সামসের কমিউনিটি মোবিলাইজার পুষ্পরানী মুন্ডাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০৪ ● ১৭ বার পঠিত