রবিবার ● ১ নভেম্বর ২০২৬

গৌরনদীতে তিনতলা ভবনের পাশ থেকে ৯টি ককটেল বোমা উদ্ধার

হোম » বরিশাল » গৌরনদীতে তিনতলা ভবনের পাশ থেকে ৯টি ককটেল বোমা উদ্ধার
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


গৌরনদীতে তিনতলা ভবনের পাশ থেকে ৯টি ককটেল বোমা উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা চেরার হাটখোলা এলাকা থেকে ৯টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে চেরার হাটখোলার পূর্ব পাশে অবস্থিত তিনতলা একটি ভবনের পশ্চিম পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

 

উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার ও সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল এবং গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল।

 

পরে উদ্ধার করা ৯টি ককটেল বোমা গৌরনদী হাইওয়ে থানার উত্তর পাশে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:১২ ● ২৭ বার পঠিত