শনিবার ● ১০ অক্টোবর ২০২৬

বাবুগঞ্জে মা ইলিশ শিকারে দুই জেলের ২০ দিনের কারাদণ্ড

হোম » বরিশাল » বাবুগঞ্জে মা ইলিশ শিকারে দুই জেলের ২০ দিনের কারাদণ্ড
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

বাবুগঞ্জে মা ইলিশ শিকারে দুই জেলের ২০ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযানে দুই জেলেকে আটক করে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সুগন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানা পুলিশ।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার মো. জসিম হাওলাদার (৩৮) ও মো. শামীম হাওলাদার (৩৮)।

 

অভিযানকালে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারি জাল ও আনুমানিক দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

 

মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৬ ● ২২ বার পঠিত