শনিবার ● ১০ অক্টোবর ২০২৬

ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা

হোম » খেলা » ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওমান যাত্রা

সাগরকন্যা খেলা ডেস্ক

 

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে কয়েকজন ক্রিকেটারের ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছে না দলটি। শনিবারের পরিবর্তে রোববার ওমানের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাদের।

 

১৫ সদস্যের বাংলাদেশ যুব দলের নেতৃত্বে রয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।

 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দলের কয়েকজন সদস্যের ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রবিবার( ১১ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

 

সূচি অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

 

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।

বাংলাদেশ সময়: ৮:৫৭:০৩ ● ২৪ বার পঠিত