শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছর কারাদণ্ড
হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছর কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে ফেরদৌস খান (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নদমুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির সামনে থেকে মাদক সেবনরত অবস্থায় ফেরদৌস খানকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেরদৌস খান উপজেলার নদমুল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া গ্রামের আলম খানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ফেরদৌস খানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডিত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদককারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫২:৩২ ● ১৯ বার পঠিত
