শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক সঞ্জয় গুহর নতুন দায়িত্বে মেহেন্দিগঞ্জের মন্দির কমিটির শুভেচ্ছা
হোম » বরিশাল » সাংবাদিক সঞ্জয় গুহর নতুন দায়িত্বে মেহেন্দিগঞ্জের মন্দির কমিটির শুভেচ্ছা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদ পাওয়ায় সাংবাদিক সঞ্জয় কুমার গুহকে শুভেচ্ছা জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের উত্তর বাজার বড়বাসায় তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়। বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে তাকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে এ দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতী সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান।
নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৫ ● ৪২ বার পঠিত
