শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬

ডাসারে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

হোম » ঢাকা » ডাসারে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

ডাসারে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের ডাসার উপজেলার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিসি কর্নপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার খোকন।

 

সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শেষ হলে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, স্থানীয় বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

 

উদ্বোধন শেষে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪২ ● ২৩ বার পঠিত