বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু তোলায় ড্রেজারসহ আটক ৭

হোম » ভোলা » তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু তোলায় ড্রেজারসহ আটক ৭
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু তোলায় ড্রেজারসহ আটক ৭

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে একটি ড্রেজার, বালু বহনের একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার উপজেলার হাঁসের চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের (ভোলা) সদস্যরা হাঁসের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও বালু বহনের একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের ড্রেজার ও বাল্কহেডসহ ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হচ্ছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে।


এনআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৩ ● ২৩ বার পঠিত