বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
দুমকিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » দুমকিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সারাদেশের অংশ হিসেবে দুমকিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সাদা ও লাল দল অংশ নেয়। দুই দলের মধ্যে প্রতিযোগিতা জমজমাট হয়ে ওঠে।
খেলা শেষে সাদা দলের জোবায়ের এবং লাল দলের আ. রহিম ও জিহাদকে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
এ সময় দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম হাওলাদার, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয়দের উপস্থিতিতে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮:১২:৩৭ ● ২১ বার পঠিত
