বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


গলাচিপায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর টিঅ্যান্ডটি রোডের দফাদার বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রতনপুর এলাকার দুলাল হাওলাদার (৫৪) ও আবুল হোসেন (৫০)।

গলাচিপা থানার উপপরিদর্শক সোহেল রানা সঙ্গীয় পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:০৯ ● ১৮ বার পঠিত