বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

হোম » ভোলা » মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নিজ বাড়ি থেকে আসমা আক্তার মিতুকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

 

আটক আসমা আক্তার মিতু উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মাদক আইনের একটি মামলায় আসমা আক্তার মিতুকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। একই আদালতে অপর একটি মাদক মামলায় তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৬ ● ১৩ বার পঠিত