জিয়ানগরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » জিয়ানগরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


 

জিয়ানগরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে ১৫ পিস ইয়াবাসহ মো. শুক্কুর আলী সিকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাকওয়া মসজিদসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্কুর আলী সিকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল হোসেন সিকদারের ছেলে এবং চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।

 

ইন্দুরকানী থানার পরিদর্শক (ওসি) মো. মহব্বত খান জানিয়েছেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ