শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুমন সরদার (২৮) নামে এক মাদককারবারিকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর থানার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুমন সরদার ওই এলাকার মোঃ আব্দুল জব্বার সরদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানে সুমনের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী ডিবির ওসি মেহেদি হাসান।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৩ ● ১৯ বার পঠিত
