সোমবার ● ২৭ জুলাই ২০২৬
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম » ঝালকাঠী » নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মো. ফাহিম খান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফাহিম উপজেলার পূর্ব গোদন্ডা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. ফরিদ খানের ছেলে। নলছিটি থানার উপপরিদর্শক (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে তল্লাশি করে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নলছিটিতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৩০ ● ১৮ বার পঠিত
