বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি, কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

হোম » পটুয়াখালী » বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি, কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি, কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা দিয়েছে সামাজিক উদ্যোগ ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’।

 

বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

আয়োজকেরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখা পরিবারগুলোকে উৎসাহিত করতেই এ সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান, ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপপরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন ও মো. খোকন মোল্লা।

বাংলাদেশ সময়: ২০:০০:২৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ