বরগুনায় ৭০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার

হোম » বরগুনা » বরগুনায় ৭০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

বরগুনায় ৭০ পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলী উপজেলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ঠংপাড়া গ্রামের জব্বার হাওলাদারের স্ত্রী মোসা. রাহিমা বেগম (৬০) এবং মো. আলমগীর হাওলাদারের স্ত্রী মোসা. নাসিমা বেগম (২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাহিমা বেগমের বসতঘর ও বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞুর করে জেল-হাজতে প্রেরণ করেছে।

 

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ