মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হোম » ঝালকাঠী » মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো গুরুধাম এলাকায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারি’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের দুটি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। ২০২৬-২৭ অর্থবছরে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ