শনিবার ● ১৩ জুন ২০২৬
গৌরনদীতে পিআইবির এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
হোম » গণমাধ্যম » গৌরনদীতে পিআইবির এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নিউজ কনসালটেন্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন এবং পিআইবির প্রশিক্ষক আরিফুল ইসলাম আরমান।
এ সময় বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, জামাল উদ্দিনসহ অন্যান্য সাংবাদিক।
প্রশিক্ষণ কর্মশালায় গৌরনদীতে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। কর্মশালায় এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই-বাছাই এবং ভুয়া তথ্য শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:১১:৩৭ ● ১৪ বার পঠিত
