রাঙ্গাবালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

রাঙ্গাবালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

 

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষিসেবা সম্প্রসারণ, উত্তম কৃষি চর্চা (জিএপি), মাটির স্বাস্থ্য পরীক্ষা, সুষম সার ব্যবহার এবং বালাইনাশকের নিরাপদ প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়।

 

এ ছাড়া কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্র বিতরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং মানসম্মত চারা উৎপাদন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজউদ্দিন। সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

 

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৪৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ