শনিবার ● ২ মে ২০২৬
বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন
হোম » বরগুনা » বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩ টায় বরগুনা স্টেডিয়ামে স্পোর্টসের উদ্বোধন করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহনেওয়াজ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার কুদরত-ই খুদা।
জানা যায়, ঝাঁক ঝমক পূর্ণ ভাবে প্রথম বারের মত বরগুনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মো. নুরুল আমিন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস শাকুর ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বরগুনা জেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব এম হারুন অর রশিদ রিংকু।
সদস্য সচিব বলেন, যথা সময় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন হলেও
বৃষ্টির কারনে বিকেল ৪ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলার মধ্যে অনুষ্ঠিত খেলায় ড্র হয়। পরে টাইব্রেকারে আমতলী উপজেলা ৩-১ গোলে বরগুনা সদর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়েছে।
এ ছাড়া একই জায়গায় আগামীকাল রবিবার সকালে ব্যাডমিন্টন, দাবাসহ অন্যন্য খেলা যথারিতি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫০:৩০ ● ৪১ বার পঠিত
