শনিবার ● ২ মে ২০২৬
ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঝড়বৃষ্টির সময় গোসল করতে গিয়ে গাছচাপায় পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খালে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বালা উপজেলার রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বৃদ্ধা পারুল বালা বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে হঠাৎ ঘূর্ণিঝড়ের তান্ডব শুরু হলে খালের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
পারুল বালা চার ছেলে এক মেয়ের জননী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫২ ● ৩২ বার পঠিত
