শুক্রবার ● ১ মে ২০২৬

নিজামীপুত্রের এনসিপিতে যোগদানের প্রস্তুতি, আনুষ্ঠানিকতা শিগগির

হোম » লিড নিউজ » নিজামীপুত্রের এনসিপিতে যোগদানের প্রস্তুতি, আনুষ্ঠানিকতা শিগগির
শুক্রবার ● ১ মে ২০২৬


 

ছবি- ইন্টারনেট ্যেথকে সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক 

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও ড. নাদিমুর নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার ধারক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জামায়াতের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নমত পোষণ করা এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় তিনি আলোচনায় আসেন।

 

এনসিপি সূত্রে জানা গেছে, তিনি নিজে থেকেই দলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন।’

 

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও একই তথ্য জানান। তিনি বলেন, ‘নাদিমুর রহমান এনসিপিতে যোগ দেবেন। শুধু উনিই নন; সারা দেশ থেকে অনেক নেতাই আমাদের পার্টিতে যোগ দেবেন।’

 

ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এনসিপি তরুণদের শক্তি। তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে। এখান থেকেই তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে একটি যোগদান অনুষ্ঠানের কথাও রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩১ ● ৩৬ বার পঠিত