সভাপতি নীপা খান, সম্পাদক ইমন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’-এর নতুন কমিটি গঠন

হোম » সর্বশেষ » সভাপতি নীপা খান, সম্পাদক ইমন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’-এর নতুন কমিটি গঠন
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

সভাপতি নীপা খান, সম্পাদক ইমন

সাগরকন্যা প্রতিবেদক

জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জিন্নুন নাহার খান (নীপা)-কে সভাপতি এবং ইমন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে সংগঠনটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে উপদেষ্টা পরিষদে তিনজন নতুন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

 

নবগঠিত কমিটিতে নির্বাহী সভাপতি সিমু সাকিল, সিনিয়র সহ-সভাপতি শংকরী সাহা, সহ-সভাপতি মকবুল হোসেন ও নেজামুল হক অরুপ দায়িত্ব পেয়েছেন। প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. হাবিবুর রহমান নীরব এবং সমন্বয়ক আলমগীর হোসেন।

 

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. সামছুদ্দিন, মাহবুব সুইট ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওছার আহমেদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল (মানিক), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ মবিন, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক বিজয় সাহা, সাহিত্য সম্পাদক শুকুর মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আকবর এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আল ইমরান দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ হৃদয়, সেলিনা সাথী, মো. শিবলী নোমান, মমতাজ মনি শেলী ও রওনক আল ওয়াসী। উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন বদরুল আলম নাবিল, গোলাম কিবরিয়া ও মো. রফিকুল ইসলাম।

 

জানা গেছে, জিন্নুন নাহার খান (নীপা) দীর্ঘদিন ধরে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত। তিনি পূর্বে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব শেষে সভাপতি হিসেবে এবার মনোনীত হলেন।

 

নবনির্বাচিত সভাপতি নীপা খান সাগরকন্যাকে বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আমরা আরও নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।’ তিনি জানান, ‘এটি একটি ভিন্নধারার সাহিত্য সংগঠন। ধীরে ধীরে ‘প্রাণের মেলা’ পরিবার দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী সাহিত্যাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করছে।’

বাংলাদেশ সময়: ১৮:১২:০১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ