কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

হোম » পিরোজপুর » কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাউখালীতে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আরিফুর রহমান এবং মেডিকেল অফিসার ডা. অমৃতা সরকার প্রমুখ। বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক পুষ্টির গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. শহিদুল ইসলাম, প্রধান সহকারী আসিফ আহমেদসহ স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

 

পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত স্কুল পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা এই সম্মাননা গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮:০০:২০ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ